1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

শিশু অপহরণের পর হত্যা, তিন জনের ফাঁসির আদেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

রাজবাড়ী: ১০ বছর আগে রাজবাড়ীতে অপহরনের পর চতুর্থ শ্রেনীর ছাত্র রিফাদ(১২) হত্যায় তিন আসামীকে ফাসি ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বুধবার বেলা সাড়ে ১১ টার সময় রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ সাব্বির ফয়েজ এ রায় দেন। রায় প্রদানের সময় দন্ডপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত আসামীরা হলেন, রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার রঞ্জিত কুমারের ছেলে রক্রিম, একই এলাকার দুলালের ছেলে রাসেল ও মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার আব্দুল মালেকের ছেলে রনি।
আদালত ও মামলা সুত্রে জানাযায়, গত ২০১৩ সালের ৬ নভেম্বর দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পথে সজ্জনকান্দা এলাকার প্রবাসী মোক্তার মন্ডলের ছেলে শিশু রিফাদকে অপহরন করে আসামীরা। এরপর ১৫ লক্ষ টাকা মুক্তিপন চাওয়া হয়। মুক্তিপন না পেয়ে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যার পর সজ্জনকান্দা এলাকার ভৈরব শীলের টয়লেটের ট্যাঙ্কিতে মরদেহ লুকিয়ে রাখেন তারা। এ ঘটনায় পুলিশ ফোন নম্বরের সুত্র ধরে আসামীদের গ্রেপ্তার করলে তদের স্বীকারোক্তি অনুযায়ি ওই বছরের ৯ নভেম্বর মরদেহটি উদ্ধার হয়।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর পিপি এ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, শিশু রিফাদকে অপহরনের পর নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাশীরা। এ মামলায় দীর্ঘ শুনানী শেষে বিচারক একটি সুন্দর রায় দিয়েছেন। এ রায়ে বিচারপ্রার্থী সঠিক বিচার পেয়েছে। আমরাও আদালতের প্রতি সন্তুুষ্টি জানাচ্ছি।

🗞️/আ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews