1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

পানিতে ডুবে মারা গেল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

ফুলবাড়ী প্রতিনিধি: নদীতে গোসল করতে নেমে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় পানিতে ডুবে হাসমত হাসু (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করত।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার শিবনগর ইউনিয়নের ঘাটপাড় নামক স্থানে ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত হাসমত হাসু পৌর এলাকার সুজাপুর গ্রামের হোটেল শ্রমিক আইনুল হোসেনের ছেলে। সে সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। ঘাটপাড় এলাকায় তারা নতুন বাড়ী করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসু স্কুল বন্ধ থাকায় তাদের নতুন বাড়ী ঘাটপাড় এলাকায় আসেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় খেলার সাথীদের সাথে খেলতে খেলতে এক পর্যায়ে পার্শ্ববর্তী ছোট যমুনা নদীর ত্রিমোহনী এলাকায় গোসল করতে নামলে সাতার না জানায় পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসমত হাসুর ভাবি শিরিন আক্তার জানান, হাসু বাড়ীর সামনেই খেলছিল। আমি বাড়ীতে কাজ করছিলাম। হাঠাৎ শুনতে পাই হাসু নদীর পানিতে ডুবে গেছে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে বাঁচানো সম্ভব হয়নি।

#আ/নিউজ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews