1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে সাততলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়ায় বিআরটিএ এলাকায় একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে জুবায়ের (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন শান্ত (২০) নামে আরও একজন।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জুবায়েরকে বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী হাসান ও শরিফুল ইসলাম জানান, ইকুরিয়া বিআরটিএ অফিসের পাশে একটি বহুতল ভবনে তারা কাজ করছিলেন। মারা যাওয়া জুবায়ের রাজমিস্ত্রীর সহযোগী আর শান্ত ইলেক্ট্রিক মিস্ত্রি। ৯তলা ভবনটির ৭ম তলায় কাজ করার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ৭ম তলা থেকে নিচে পড়ে যান জুবায়ের। দেখতে পেয়ে তাদের দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আর শান্তর দুই হাত, পাসহ শরীর দগ্ধ রয়েছে। এছাড়া তার মাথায় আঘাত রয়েছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সময়/ডেস্ক

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews