1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ফজলুর রহমান ফজলু (৪১) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত ফজলুর রহমান চুয়াডাঙ্গা সদর থানার হকপাড়া গ্রামের সাহেব আলীর পুত্র।

বৃহস্পতিবার (১২ অক্টোবর ) রাত দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলা ৬০১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের লাশ মর্গে রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান,ফজলুর রহমান একটি মামলায় আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে খুলনা জেলা কারাগারে বন্দী ছিল। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য ৩ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আজ সন্ধ্যায় সে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews