1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জের পূজা মন্ডপ ঘুরে দেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): শুভ মহালয়ার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ।

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি দেখতে কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম। তিনি নতুন শুভাঢ্যা পূজা মন্ডপ ও ছোট মনোহরিয়া পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

এ সময় তিনি পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ে কমিটির সাথে আলোচনা করেন। পূজার বিষয়ে কোন প্রকার সমস্যা মনে হলে তিনি তাদেরকে উপজেলা প্রশাসনের কাছে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম জানান, কেরানীগঞ্জে শারদীয় দুর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সকলকে শারদীয় দুর্গোৎসব এর শুভেচ্ছা জানিয়েছেন।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews