1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে আবারও শক্তিশালী ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় ভূমিকম্পের আঘাত। তবে তাৎক্ষণিক এতে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর স্কাই নিউজের

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, গত সপ্তাহে যে অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছিল সেই একই অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমি থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

গত সপ্তাহে আফগানিস্তানের হেরাত প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে ২৫০০ এর অধিক মানুষ নিহত হয়।

গত বুধবার এই অঞ্চলে দ্বিতীয়বারের মতো ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ৮০ জনের বেশি মানুষ আহত হয়।

হেরাতের পূর্বাঞ্চলে ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে ইরানের সাথে। এই শহরটিকে আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী হিসেবে মনে করা হয়। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, হেরাত প্রদেশের রাজধানী হেরাত শহরে ১৯ লাখ মানুষ বসবাস করেন।

এর আগে গত সপ্তাহে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর তিনটি বড় ধরনের আফটারশক হয়েছে; যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে।

কর্মকর্তাদের মতে, জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ১২টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরে দেশটির ক্ষমতাসীন তালেবান প্রশাসন জানায়, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৫ জনে পৌঁছেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews