1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

গাজায় প্রবেশের অপেক্ষায় ২০ ট্রাক খাদ্য সামগ্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: খাদ্য, পানি এবং মেডিকেল সরঞ্জাম নিয়ে গাজায় প্রবেশের জন্য ২০টি ট্রাক মিশর সীমান্তে অপেক্ষা করছে। অনুমতি পেলেই এসব ট্রাক গাজায় প্রবেশ করবে। আশা করা হচ্ছে দ্রুতই এগুলো প্রবেশের জন্য অনুমতি পাবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস রকেট হামলা চালানোর পর গাজায় পাল্টা হামলা শুরু করে তেল আবিব। বন্ধ করে দেয় বিদ্যুৎ, পানি, খাবার এবং ওষুধ সুবিধা। ফলে ওই সময়ে থেকেই গাজার প্রায় ২২ লাখ বাসিন্দার মৌলিক চাহিদা পূরণে অভাব দেখা দিয়েছে।

তবে এ সহযোগিতাকে অপ্রতুল বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, এ সহযোগিতা হবে সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি ফেলার সমান।

জাতিসংঘ বলছে, এই মূহূর্তে গাজায় ১০০ ট্রাক খাদ্য সরবরাহ প্রয়োজন। জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা কমিশনার জেনারেল ফিলিপ লাজ্জারিনি বলেন, গাজায় প্রতিদিন ৫০০ ট্রাক খাদ্য দ্রব্য প্রয়োজন।

তিনি বলেন, গাজায় মানবিক অবস্থা চরমে। যদিও যুদ্ধের আগে সেখানে পরিস্থিতি খুব ভালো ছিল না। এখন অবস্থা আরও খারাপ।

মিশরের রাফাহ সীমান্ত দিয়ে গাজায় খাদ্য দ্রব্য পৌঁছাতে সমবোঝায় পৌঁছেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাতাহ আল সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews