1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

রাজধানীর খাজা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

ডেস্ক নিউজ: রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বিকেলে ৪টা ৫৮মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সামরিক বাহিনীর সদস্যরাও।

আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে বলা হয়েছে, খাজা টাওয়ারের অগ্নিনির্বাপণে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী ফায়ার সার্ভিসকে সহায়তার জন্য যোগদান করেছে।

ঘটনাস্থলে দেখা যায়, সেখানে উৎসুক জনতায় ভরে গেছে। তাদের সরিয়ে দেওয়ার কাজ করছেন আনসার, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। তবে তাদের সরিয়ে দিকে বেগ পেতে হচ্ছে।

আগুনের ঘটনায় ভবনে থাকা অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে ১৪ তলার ওই ভবন থেকে দড়ি বেয়ে নিচে নামছেন।

এর আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মহাখালীর খাজা টাওয়ারের ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। বর্তমানে ৭টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews