1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বরিশালে নদী থেকে এটিএম শামসুজ্জামান এর ছেলের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

ডেস্ক নিউজ: বরিশালের মুলাদী উপজেলায় এটিএম খালেকুজ্জামান (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে ধারণা করা হচ্ছে তিনি অভিনেতা প্রয়াত এটিএম শামসুজ্জামানের ছেলে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।

ওসি জানান , দুপুরে জয়ন্তী নদীর নাতিরহাট এলাকায় একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুর ২টার দিকে নাজিরপুর নৌপুলিশ ও থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে পরিচয় শনাক্ত করা হয়। তার এনাআইডিতে বাবার নাম এটিএম শামসুজ্জামান লেখা। এটিএম খালেকুজ্জামান ঢাকার সূত্রাপুর থানার ধীরেন্দ্রনাথ লেন এলাকায় বসবাস করতেন। পরে সূত্রাপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা স্বজনদের জানিয়েছেন।

 

ওসি আরও বলেন, খালেকুজ্জামানের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগ এবং তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবর সূত্র/ জাগো নিউজ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews