1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ছাগল চুরির অভিযোগ এনে নারীকে ধর্ষণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: রংপুরে ছাগল চুরির অভিযোগে স্বামীসহ এক নারীকে তুলে নিয়ে যান কয়েকজন যুবক। পরে স্বামীকে আটক রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন হাজীরহাট থানা-পুলিশ। রোববার (৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) আবু মারুফ হোসেন।

এর আগে শনিবার (২ ডিসেম্বর) রাত ৩ টার দিকে নগরীর হাজিরহাট থানাধীন এলাকায় ওই ঘটনা ঘটে। এরপর রোববার ভোরে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-রানা মিয়া, হাফিজুল ইসলাম, আলমগীর হোসেন, সামসুল ইসলাম ও বুলু মিয়া। তাদের বয়স ২২–২৫ বছরের মধ্যে।

আবু মারুফ হোসেন জানান, ছাগল চুরির অভিযোগে নগরীর হাজিরহাট থানাধীন একটি এলাকা থেকে এক নারীকে তার স্বামীসহ তুলে নিয়ে যায় ওই এলাকার কয়েকজন যুবক। পরে গভীর রাতে একটি টিনের চালায় স্বামীকে বেঁধে রানা ও হাফিজুলের নেতৃত্বে ওই গৃহবধূকে ধর্ষণ করেন আরও ছয়জন যুবক। ঘটনার পরপরই থানায় এসে অভিযোগ দেন ভুক্তভোগী নারী। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেট্রোপলিটন হাজিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews