1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা):  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় যাত্রী ছাউনীর কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় অপর একজন গুরুতর আহত হন।

নিহত মনিরুল ইসলাম ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার কারিগঞ্জের কুড়ালিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে সোয়া চারটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে মামুন খাঁন নামে এক পথচারী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলাম কে মৃত ঘোষণা করেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া মামুন জানান, ইকুরিয়া এলাকায় হাইওয়ে সড়কে দূর্ঘটনার শিকার হয়ে রাস্তায় পড়ে ছিলেন তারা। এক মোটরসাইকেলে দু’জন ছিলেন। লোকজন ভির করে ছিল। পরে আমি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তিনি বলেন সেখানের লোকজন বলছিলেন কোন একটি বাসের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ঘটনার শিকার হয়েছেন।

এদিকে হাসারা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানিয়েছেন, বিকালে একটি মোটরসাইকেলে দুইজন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে গেছেন। কোনো গাড়ির ধাক্কায় তারা পড়ে আহত হয়েছেন কিনা, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করে দেখছি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews