1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল

কেরানীগঞ্জে মোমবাতি জ্বালিয়ে বুদ্ধিজীবীদের স্মরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে মোমবাতি প্রজ্জালনের মাধ্যমে ঢাকার কেরানীগঞ্জে বুদ্ধিজীবীদের স্মরণ করেছে উপজেলা প্রশাসন।

১৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা পরিষদ শহীদ মিনার বেদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম এর নেতৃত্বে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা মোমবাতি প্রজ্বলনে অংশ নেয়। মোমবাতি জ্বালানোর পর তারা শহীদ মিনার বেদীতে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম জানান, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ১৪ ডিসেম্বর জাতির সূর্যসন্তান বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে স্মরণ করে মোমবাতি প্রজ্জালন করা হয়েছে।

 

উল্লেখ্য,ঘাতকদের হাতে সেদিন দেশের যেসব সূর্যসন্তান হত্যাকাণ্ডের শিকার হন, তাদের মধ্যে রয়েছেন শহীদুল্লা কায়সার, জহির রায়হান, গোবিন্দচন্দ্র দেব, মুনীর চৌধুরী, ফজলে রাব্বী, আলীম চৌধুরী, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনসহ আরও অনেকে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়েরবাজার ইটখোলা ও মিরপুরের বধ্যভূমিসহ ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews