1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল

কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সকাল সাতটায় মনু ব্যাপারি ঢালে  শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হয় ।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম, কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার ভূমি সালাহউদ্দিন আইউবী, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার ভূমি মর্জিনা বেগম, মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুব ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেনসহ কেরানীগঞ্জের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা ভবন চত্বরে জাতির পিতার ম্যুরালে সবাই শ্রদ্ধা নিবেদন করেন ।
এরপর সকাল আটটায় উপজেলা মাঠে শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানে অতিথিরা পুলিশ বাহিনীর কর্তৃক সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সকল মুক্তিযোদ্ধা ও সমাজের বিভিন্ন শ্রেণীবি পেষার সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews