1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বিজয় দিবসে কেরানীগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে সহস্রাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধপত্র বিতরণ করা হয়েছে।

উপজেলার ঘাটারচর স্কুল মাঠ প্রাঙ্গণে সকাল ৮ টা থেকে ৩ টা পর্যন্ত চিকিৎসা নিতে ভীড় করেন অসংখ্য মানুষ।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সালাম-সহেমননেসা ফাউন্ডেশন’ ও ‘কেরাণীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবে’র যৌথ উদ্যোগে উক্ত ক্যাম্পেইনে চিকিৎসাসেবা প্রদান করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রফেসর (অব:) ডা. সালেহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক ও চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. কামরুননেসা রুনাসহ শিশু রোগ বিশেষজ্ঞ, গাইনি, অর্থোপেডিক, চর্মরোগ, ডায়াবেটিস ও ডেন্টাল বিভাগের ১৫ জন চিকিৎসক । এছাড়াও প্রাইম ব্যাংক আই হসপিটালের সৌজনে চক্ষু চিকিৎসাও প্রদান করা হয়। নিম্ন আয়ের স্থানীয় সাধারণ মানুষের জন্য প্রতিবছর এই আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল করিম কাজল। প্রতিবছর বিজয় দিবসে এমন মহতি একটি আয়োজন করে সংগঠন দুটি স্থানীয় মানুষের ব্যাপক প্রসংশা কুড়িয়ে আসছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews