1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বিজয় দিবসে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

লালমনিরহাট: মহান বিজয় দিবসেও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) -এর গুলিতে ৩ বাংলাদেশি গরু পারাপারকারী (ডাঙ্গোয়াল) আহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার সময় উপজেলার দৈখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন কাঁটাতারের বেড়ার উপর দিয়ে গরু পারাপারের সময় তাদের লক্ষ্য করে গুলি করে বিএসএফ।

আহতরা হলেন, হাতিবান্ধা উপজেলার দৈখাওয়া আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দিকুরি এলাকার বাসিন্দা শ্রী সুজন (২১) এবং গেন্দুকুরি বিলুপ্ত সিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দৈখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. বশির উল্লাহ জানান, ওই দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯০১ হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বান্নিড়রা নামক স্থানে ঘন কুয়াশার মধ্যে ভোর ৪ টায় বাংলাদেশি একদল চোরাকারবারি কাঁটা তারের বেড়ার উপর দিয়ে গরু পারাপার করছিল। এসম ভারতীয় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। এতে বাংলাদেশি ওই ৩ চোরাকারবারির দুইজনের পায়ে ও একজনের হাতে গুলিবিদ্ধ হয়। পায়ে গুলি লাগা আহত দুই জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অপরজন অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন আছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি গরু পারাপারকারী আহতের খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews