1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে ভূমি অফিস এলাকায় অভিযানে ৩ জনের দন্ড

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ভূমি অফিসে দালাল নির্মূলের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
 বুধবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার আটি বাজার এলাকায় ভূমি অফিস এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম ও কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার ভূমি মোঃ সালাউদ্দিন আয়ূবীর নেতৃত্বে ভূমি অফিসের অভিযানে আনিসুর রহমান নামে এক দালালকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পরে আটি বাজারে এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সড়কে যানজট পার্কিং করার অপরাধে প্রাইভেট কারের চালক মজিবর কে ২ হাজার টাকা জরিমানা ও দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।  এছাড়া সিএনজি চালক মোহাম্মদ আলমগীরকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম জানান,আটি বাজার, জিনজিরা বাজার, কদমতলী গোল চত্ত্বর ও রোহিতপুর বাজার এলাকায় যানজট নিরসনে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews