1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে বৈদ্যুতিক তারে টিয়া পাখি, উদ্ধার করতে গিয়ে দগ্ধ ৩

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বৈদ্যুতিক তারে পেঁচিয়ে পড়া টিয়া উদ্ধারে গিয়ে তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল এ ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- আতিফ (৩০), রুপক (২৫) ও তাদের গাড়ি চালক শফিকুর রহমান (৪৫)। তারা রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার (রবিনহুড) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করেন।

ওই সংগঠনের প্রধান আফজাল খান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ওই তিনজন দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বৈদ্যুতিক তারের সাথে ঘুড়ির সুতায় পেঁচিয়ে যাওয়া টিয়া পাখি উদ্ধারে যায়। এসময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই দলের সদস্যরা পাখিটিকে মুক্ত করার জন্য পাশের একটি ভবনের তৃতীয় তলার ছাদে যায়। সেখান থেকে পাইপ দিয়ে তারা এটি ছোটানোর চেষ্টা করলে বিদ্যুৎপৃষ্ট হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, আহত তিনজনের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews