1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল

পাঁচ বছর পর শশুর বাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: পাঁচ বছর পর শ্বশুরবাড়ি রংপুরের পীরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইতো পীরগঞ্জের ফতেহপুরের নিজ বাড়িটি সেজেছ নতুন সাজে। মঞ্চ প্রস্তুত হচ্ছে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও তারাগঞ্জ উপজেলা কলেজ মাঠ সমাবেশস্থলে। রংপুরে চলছে মাইকিং, সভা ও মিছিল। শ্বশুরবাড়িতে প্রধানমন্ত্রীর জন্য ২০ পদের রান্না হবে বলে জানান তার নাতনি সাবাবা হোসেন ওহী। প্রধানমন্ত্রীকে বরণে অপেক্ষায় রয়েছেন বলে জানান পীরগঞ্জবাসী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি সাবাবা হোসেন ওহী বলেন, প্রধানমন্ত্রী যা যা খেতে পছন্দ করেন এমন ২০ পদের রান্না করা হবে। সে আয়োজন চলছে।

রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন বকুল জানান, প্রধানমন্ত্রী প্রথমে এসে যোগ দেবেন রংপুর-২ আসন তারাগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী আহসানুল হক চৌধুরীর পথসভায়। এরপর সেখান থেকে যোগ দেবেন রংপুর-৬ আসন পীরগঞ্জ আওয়ামী লীগ প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরীর জনসভায়। দুটি সভাতেই ১০ লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা তাদের।

আরও পড়ুন: দল ও সাকিবকে নিয়ে যা বললেন সাইফুজ্জামান শিখর

প্রধানমন্ত্রীর আগম ঘিরে উজ্জীবিত নৌকার প্রার্থীরা। রংপুর-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, ভোটাররা প্রধানমন্ত্রীকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। এবারও ভোটাররা নৌকাকে বেঁছে নেবেন বলে জানান তারা।

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী এই দুটি আসনের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews