1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

চাঁদপুরে ভিক্ষুককে ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

ডেস্ক নিউজ: চাঁদপুরের শাহরাস্তিতে এক ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় আরও দুজন আসামি পলাতক রয়েছেন।

রবিবার দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে এই ঘটনায় ঘটে।

মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর গ্রামের বিল্লাল হোসেন (২৮) ও ইমাম হোসেন মিয়াজী (২১)। পলাতক আসামিরা হলেন– যাদবপুর গ্রামের বেলায়েত হোসেন (৩০) ও আব্দুল কাদির (২০)।

মামলা সূত্রে জানা যায়, শনিবার রাতে এই ঘটনা ঘটে। চার যুবক ওই ভিক্ষুককে অটোরিকশা থেকে নামিয়ে স্থানীয় ভবনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে এবং পরীক্ষার জন্য হাসপাতালে নেয়। ঘটনার পর শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ভুক্তভোগীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews