1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

অবৈধভাবে জাটকা ইলিশ ব্যবসা, ৪ জনকে ১ লক্ষ টাকা জরিমানা 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ( ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪ ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকালে র‍্যাব ১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন । বিজ্ঞপ্তিতে তিনি জানান মঙ্গলবার রাত ২ টায় ঢাকা মাওয়া মহা সড়কের ধলেশ্বরী টোল প্লাজার সামনে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও জেলা মৎস্য অধিদপ্তর এর সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ সেলিম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দক্ষিণ বঙ্গ (বরিশাল) থেকে আসা ট্রাকে করে ট্রামে ও পলিথিন দিয়ে বরফজাত করা অবস্থায় জাটকা ইলিশ বহন করে নিয়ে আসছিল। এসময় সংরক্ষন ও বিক্রয় করার জন্য নিয়ে আসার অপরাধে ৪ মাছ ব্যবসায়ীকে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করেন।

এ সময় আসাদ বেপারি (২০),নান্নু চৌকিদার (২২), সাগর হোসেন (২০) ও আলী হোসেন (২৪) নামে চার ব্যবসায়ীর প্রত্যেককে নগদ ২৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের ২ হাজার ৭৭৯ কেজি জাটকা ইলিশ জব্দ করে সেগুলো বিনামূল্যে মাদ্রাসায় এতিম ছাত্রদের দান করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews