1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

ডেস্ক নিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে টানা চতুর্থবার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অ্যান্তোনিও গুতারেস স্বাক্ষরিত এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ অভিনন্দন জানানো হয়।

চিঠিতে বলা হয়, পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জাতিসংঘ বাংলাদেশের অংশীদারিত্বকে গভীরভাবে মূল্যায়ন করে।

জাতিসংঘ মহাসচিব তার অভিনন্দন বার্তায় লিখেছেন, ‘আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রপে আপনার অংশগ্রহণের জন্যও কৃতজ্ঞ। জলবায়ু পরিবর্তনের বিরূদ্ধে লড়াই ও ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা, আন্তর্জাতিক আর্থিক সংস্কারের জন্য চাপ দেওয়াসহ আমাদের লক্ষ্য পূরণে আমি আপনার সমর্থনের ওপর নির্ভর করতে পারি।’

শেখ হাসিনাকে অ্যান্তোনিও গুতেরেস লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘ কান্ট্রি টিমসহ জাতিসংঘ আপনার সরকারের সঙ্গে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।’

গুতেরেস বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বড় ভূমিকা, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন প্রচেষ্টাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অং

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews