1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

৫০ ফুট পানির নিচে শনাক্ত রজনীগন্ধা, উদ্ধারের চেষ্টা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

ডেস্ক নিউজ: মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা প্রায় ৫০ ফুট পানির নিচে শনাক্ত করেছে ডুবুরি দল। রশি বেঁধে সেটিকে টেনে তোলার চেষ্টা করছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ খালেদ নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

আজ শনিবার সকাল ৮টা থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রজনীগন্ধা ফেরিটি উদ্ধারের চেষ্টা শুরু করে। তবে এখনো ছয়টি পণ্যবাহী ট্রাক ও ফেরির সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ূন কবীরকে উদ্ধার করা যায়নি।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, ‘শুক্রবার বিকেল ৩টা থেকে উদ্ধারকাজ শুরু করেছে প্রত্যয়। ডুবুরি দল নদীতে ডুবে থাকা ফেরিটি শনাক্ত করেছেন। আমরা দ্রুত ফেরি ও ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা করছি।’

এখনো ছয়টি পণ্যবাহী ট্রাক ও রজনীগন্ধা ফেরির সহকারী মাস্টার হুমায়ূন কবীরকে উদ্ধার করা যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

শাহ খালেদ নেওয়াজ আরও বলেন, এর আগে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ধারণক্ষমতার চেয়ে ফেরির ওজন বেশি হওয়ায় ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত বুধবার সকাল সোয়া আটটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাট থেকে ২০০ মিটার অদূরে পদ্মায় ৯টি যানবাহন নিয়ে ডুবে যায় ঘন কুয়াশায় নোঙর করে রাখা ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হুমায়ূন কবীর নামে ফেরিটির সহকারী ইঞ্জিন মাস্টার এখনো নিখোঁজ রয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিআইডব্লিউটির উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম একটি কাভার্ডভ্যান ও দুই পণ্যবাহী ট্রাক উদ্ধার করেছে বলে জানা গেছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews