1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

রমজানে ৪ পন্যের শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয়পণ্য ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের শুল্কহার কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের কাছ থেকে এ বিষয়ে সবশেষ খবর নেন তিনি। মন্ত্রীরা কী কাজ করেছেন, তাও তারা বলেছেন। মন্ত্রীদের কাছ থেকে তথ্য শুনে তাতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, যে যে পদক্ষেপ নেয়া হয়েছে, তা যাতে অব্যাহত থাকে।

মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, মন্ত্রীরা তা গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং সে অনুসারে তারা পদক্ষেপ নেবেন।

নিত্যপণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলায় কোনো সমস্যা নেই উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছরের এই সময়ে ৩৭ হাজার ১০৭ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছিল, যেখানে এ বছর একই সময়ে ৪৪ হাজার ৭৩৪ মেট্রিক টনের ঋণপত্র খোলা হয়েছে।

শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews