1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফের প্রশিক্ষণ শেষে সনদ পেলেন আবু তালহা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

ডেস্ক নিউজ: ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ মিলনায়তনে ২ দিন ব্যাপি ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফ কর্তৃক ইমামদের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদ এবং জুমার খুতবা সহায়িকা প্রদান করা হয়েছে।

আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ( অতিরিক্ত সচিব), ড. মুহাঃ বশিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার।

অনুষ্ঠানে স্পেশাল গেষ্ট হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফেরএস বি সি সেকসন চীফ মিস ব্রিজেট জব জনসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এ এস এম শফিউল আলম তালুকদার।

 

প্রধান অতিথির বক্তব্যে মু: আ: হামিদ জমাদ্দার বলেন, ‘ইমামগন সর্বদা এগিয়ে যাচ্ছে। সমাজ উন্নয়নে ইমামগন বেশ ভূমিকা পালন করেছে। করোনাকালীন সময় ইমামগনের অবদান ভোলার মত নয়।’

ইমাম প্রশিক্ষন একাডেমির পরিচালক আনিসুজ্জামান সিকদারের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন অফিসের পরিচালক ও উপ-পরিচালকসহ বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষনার্থী ইমামগন। অনুষ্ঠানে অতিথিদের নিকট থেকে সনদ গ্রহন করেন প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম মো: আবু তালহা তারীফসহ প্রশিক্ষণ প্রাপ্ত অন্যান্য ইমামগন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews