1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

ইজতেমায় গিয়ে আরও এক মুসুল্লির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মোঃ ইউনুস মিয়া (৬০) নামে আরও একজন মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমান নামাজের আগে ওই মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে জুমার নামাজ পর্যন্ত ইজতেমা ময়দানে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

ইজতেমায় মারা যাওয়া মুসল্লিরা হলেন মো. ইউনুস মিয়া (৬০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ধামাউরার বাসিন্দা। জামাল উদ্দিন (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের চৌহদ্দির বাসিন্দা। এছাড়া আরও দুজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে শুক্রবার ভোরে ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। এতে যোগ দিয়েছেন দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিরা। মাঠে স্থান সংকটে অনেকে অবস্থান নিয়েছেন মহাসড়ক ও আশপাশে।

প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জোবায়ের অনুসারীরা অংশ নিচ্ছেন। আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews