1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে হলে গিয়েও এসএসসি পরীক্ষা দেয়া হলোনা শিক্ষার্থীর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে কেন্দ্রে অসুস্থ হয়ে মোঃ নাহিদ হোসেন(১৫) নামের এক শিক্ষার্থী মারা গেছে। মৃত নাহিদ হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়ন কোনাখোলা এলাকার সবজি বিক্রেতা আবুল কালাম আজাদের ছেলে। সে শাক্তা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়িক শিক্ষা বিভাগের ছাত্র ছিল।

বৃহস্পতিবার সকাল দশটায় রুহিতপুর এলাকায় ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে নাহিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম তাপস জানান, আজকে এসএসসির প্রথম পরীক্ষা থাকায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই ছাত্রছাত্রীরা কেন্দ্রে প্রবেশ করে। এরপর পরীক্ষার্থীদের হাতে মূল্যায়ন খাতা দেয়ার সময় কেন্দ্রের ভিতরে বেঞ্চে বসা অবস্থায় ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রের বাইরে থাকা বাবা মাকে তাৎক্ষণিক ঘটনাটি জানানো হয়। পরে তারা ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী রুহিতপুর জেনারেল হাসপাতালে ও উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন। পরীক্ষার্থী  মৃত্যুর খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাক্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ জানান, নাহিদ আমার বিদ্যালয়ের ছাত্র ছিল। সে দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত ছিল বলে তার শ্রেণী শিক্ষকের কাছে জানতে পেরেছি। আমরা শোকাহত পরিবারকে বিদ্যালয়ের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ কামরুন নাহার জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। যেহেতু ওই শিক্ষার্থী আগে থেকেই অসুস্থ ছিল,তাই তার পরিবারের পক্ষ বিষয়টি আমাদের অবগত করলে আমরা পরীক্ষার্থীর জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করতাম।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews