1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

সড়কের পাশে পড়েছিল যুবকের লাশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশের ঝোপের ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় খালি গায়ে জিন্সের প্যান্ট পরিহিত যুবকের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে স্থানীয়রা তাৎক্ষণিক তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের আট নম্বর গোয়ালখালী আব্দুস সালাম সড়কের পার্শ্ববর্তী ঝোপের ভিতরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে দশটার দিকে মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত করতে সিআইডির ক্রাইম সিন সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিটু আহমেদ/ সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews