1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): বাংলাদেশ পাখা প্রস্ততকারক মালিক সমিতির সাবেক সভাপতি, পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম হাবিবুর রহমান হাবিবের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আসর ১নং কেরানীগঞ্জ মডেল টাউন বাড়ী মালিক ঐক্য সমবায় সমিতির কার্যালয়ে সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

হাবিবুর রহমান ছিলেন ‘আমরা ঢাকার নাগরিক ফোরাম’র সাবেক সাধারণ সম্পাদক। পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও পরিচিতি লাভ করেছিলেন। তিনি সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তাকের বড় ভাই। দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান ও বানিয়া নগরের খানকাহ পীর সাফায়েত উল্লাহ্ চিশতিএ সময় আরো উপস্থিত ছিলেন, মডেল টাউন বাড়ীর মালিক ঐক্য সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সামসুল হক লিটন, হাজী নুরুল ইসলাম, হাজী কাদের,কোষাধক্ষ্য আনোয়ার হোসেন,শুকুর আলী, আক্তার হোসেন হিরা আবু বক্কর সিদ্দিক, সামসুল হক ভিস্তি, মোঃ সাকিল, ঢাকা সাব এডিটর কাউন্সিলের কল্যাণ সম্পাদক,জাফরুল আলম, ,মো,হাবিবুর রহমান, রবিন,রাতুল, সাংবাদিক আলতাফ হোসেন অমি, ইমরান হোসেন ইমু, মোঃ বনিআমিন।

এছাড়া বাড়ি মালিক সমিতির নেতা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কোরআনখানির আয়োজন করা হয়।

এছাড়াও মৃত্যু বার্ষিকী উপলক্ষে ব্যারিস্টার সাইফুর রহমান ধানমন্ডি একটি মাদ্রাসায়  দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews