1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা):  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে মডেল থানার কলাতিয়া বাজারের বিভিন্ন দোকানে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে বাজারের বিক্রয় প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্য তালিকা আছে কিনা তা খতিয়ে দেখেন। এসময় কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়ম পরিলক্ষিত হলে তাদেরকে জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি রাজীব দত্ত, কলাতিয়া ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সম্পা বেগম ও মডেল থানা পুলিশের একটি দল।

অভিযানে নেতৃত্ব দেয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ুবী বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি। কেউ যেন নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে না পারে সেজন্য আমরা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews