1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ঈদের আগে পড়ে ৬ দিন ট্রাক-লরি বন্ধ থাকবে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

ডেস্ক নিউজ: পবিত্র রমজান চলছে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে মোট ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

বৃহস্পতিবার (২১ মার্চ) ঈদযাত্রা নিয়ে বনানীতে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

সচিব আমিন উল্লাহ নুরী বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ ছাড়া মহাসড়কে সংস্কারকাজ ঈদের সাতদিন আগেই শেষ করতে হবে।

তিনি আরও বলেন, এবারের ঈদে যানজটের জন্য মহাসড়কগুলোর সম্ভাব্য ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৮টি স্পট, উত্তরবঙ্গ মহাসড়কে ৫২টি, ময়মনসিংহ মহাসড়কে ৬টি, ঢাকা-সিলেট মহাসড়কে ৪১টি এবং ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে ৮টি স্পট ঝুঁকিপূর্ণ রয়েছে।

সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশ মহাপরিদর্শক, সড়ক পরিবহন বিভাগের বিভিন্ন সংস্থার প্রধান, পরিবহন মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews