1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে খেলনা অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে খেলনা পিস্তল ও চাকুসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার(কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির জানান, বুধবার (২৬ মে) আনুমানিক ভোর ৫ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমানের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এসময় তৌহিদুল ইসলাম বিল্লাল ওরফে ধোপা বিল্লাল (২৯), সাগর হোসেন সৈকত (২৬), আলামিন হোসেন (২৫) এবং মোঃ সবুজ (২০) নামের চারজনকে আটক করেন।

তিনি আরো জানান, আটককৃত সকলেই জিনজিরা ইউনিয়নের বাসিন্দা এবং পেশাদার ছিনতাইকারী। আটক ছিনতাইকারি চক্রের সদস্যরা জিনজিরা ও আগানগর ইউনিয়নের বুড়িগঙ্গা নদীর পাশঘেঁষে বিভিন্নস্থানে সন্ধ্যা হতে ভোর পর্যন্ত  পথচারীদের সাথে থাকা মোবাইল, টাকা-পয়সা এবং দামী আসবাপত্র ছিনতাই করে । আবার কখনো সময় সুযোগ বুঝে পথচারীদের আটক করে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকাও আদায় করে। তাদের মধ্যে ধোপা বিল্লালের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলাসহ বাকিদের নামেও একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে।

চক্রের বাকি সদস্যদের আটকে অভিযান চলমান ররয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews