1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বুবলি ও পরিমনির দ্বন্দ্বে ঘি ঢাললেন পরিচালক চয়নিকা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
বুবলি ও চয়নিকা চৌধুরী ,সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই চিত্রনায়িকা শবনম বুবলী ও পরীমণির মধ্যকার ভার্চ্যুয়াল যুদ্ধের মধ্যে এবার যেন ঘি ঢাললেন পরিচালক চয়নিকা চৌধুরী। সেই বুবলীকে এবার প্রশংসা করে ভাসিয়ে দিলেন এই নির্মাতা।

সম্প্রতি একটি ভিডিওতে বুবলী প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, বুবলী খুবই ভদ্র ও বিনয়ী একজন মানুষ। সে অনেক বেশি সচেতন। ভোর ৫টায় তাকে আসতে বললে ৪টায় চলে আসে। স্ক্রিপ্ট পড়ে আসে। তাকে নিয়ে কাজ করতে খুব আরাম পাওয়া যায়।

তিনি আরও বলেন, বুবলী বেয়াদব নয়, যেটা আমার কাছে সব থেকে খারাপ লাগে। আর সে জোরে কথা বলে না। আমি ওর অসম্ভব একজন ফ্যান। একজন পরিচালকের আরামের জায়গা হচ্ছে ভালো একজন আর্টিস্ট পাওয়া। বুবলী তেমনই একজন আর্টিস্ট। কস্টিউম নিয়ে ভাবতে হয় না। সিনসিয়ার একজন শিল্পী।

এছাড়া ‘প্রহেলিকা’ সিনেমার ব্যাপারে এ নির্মাতা বলেন, ‘প্রহেলিকা’তে অভিনয় করে সে বুঝিয়ে দিয়েছে তার অভিনয়ের জাদু। আমি বলব এই সিনেমাটি ওর জীবনের টার্নিং পয়েন্ট। শুধু আমি নই, সুবর্ণা আপা থেকে শুরু করে সবাই প্রশংসা করেছে বুবলীর। তাকে নিয়ে আরও কাজ করতে চাই আমি।

এর কয়েকদিন আগেই একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে একটি ভিডিও পোস্ট করেন বুবলী। ভিডিওটির থিম কপি বলে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেন পরীমণি। তার দাবি, ছেলে রাজ্যকে নিয়ে তৈরি করা ভিডিও থেকে এই থিম নিয়েছেন বুবলী।

পরীমণির এমন ইঙ্গিতমূলক পোস্টের পর পাল্টা একটি স্ট্যাটাস দেন বুবলী। সেই জটিলতার মাঝেই হঠাৎ আগুনে ঘি ঢেলে দেন পরীমণির কাছের নারী পরিচালক চয়নিকা চৌধুরী। তারপরই এই নির্মাতা বুবলী ও তার সন্তানকে শুভেচ্ছা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দেন ফেসবুকে। এরপরই চয়নিকার ওপর পরীমণি ক্ষিপ্ত হন বলে ধারণা নেটিজেনদের।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews