1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে গাঁজাসহ আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জ থেকে ৫ কেজি গাঁজাসহ সিরাজ(৬০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

বুধবার রাতে কদমতলী গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে যমুনা ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে।

আটককৃত সিরাজ কুষ্টিয়া জেলার মিরপুর থানার ওয়াবদা ব্রিজ এলাকার মোতালেব মিয়ার ছেলে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া ফাঁড়ি ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যক্তি গাজা সরবরাহের জন্য কদমতলী এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ সিরাজকে আটক করে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ মিয়া মাদক কারবারের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে গাঁজাসহ মাদক সরবরাহ করে করছিল।

তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews