1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

ঈদে “প্রেম নগর” নিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রাকা পপি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বিনোদন প্রতিবেদক: পবিত্র ঈদ উপলক্ষে প্রতিবছর নতুন নতুন গান আসে। এবারও এর ব্যতিক্রম হয়নি।

প্রেম নগর ” শিরোনামে রিলিজ হলো এ প্রজন্মের প্রতিভাবান জনপ্রিয় কন্ঠশিল্পী রাকা পপির নতুন গান। সম্প্রতি Raka Popi Official ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ হয়েছে।

গানটির কথা লিখেছেন রামানন্দ সরকার। সুর করেছেন রাকা পপি নিজে। আর মিউজিক ডিরেক্টর আর জয় (মুম্বাই) এবং ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরি।

এর আগে “ও কালাচাঁন ” সহ অন্যান্য মৌলিক গানেও বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। একের পরে এক নতুন নতুন গান দিয়ে বাংলা সঙ্গীতের সম্ভারকে সমৃদ্ধ করে চলেছেন। তিনি রেডিও, টেলিভিশন এবং দেশ ও দেশের বাইরের সঙ্গীতের স্টেজ গুলোতে নিয়মিত ভাবে গান করে চলেছেন ।

প্রেম নগর” গানটি সংক্রান্তে এ শিল্পী বলেন যে, গানটির কথা অত্যন্ত চমৎকার। এটি একটি রিদমিক টাইপের গান। তার পূর্বের গানগুলোর মত এ গানটিও জনপ্রিয়তা পাবে বলে তিনি আশা করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews