1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রধান জামাতে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন: তাপস

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

ডেস্ক নিউজ: পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি যেটুকু কাজ রয়েছে, তা একদিনের মধ্যেই শেষ হবে। অন্যদিকে, চলতি বছর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাতে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসি মেয়র।

মেয়র তাপস বলেন, এখানে ৩৫ হাজার মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্যও নামাজের ব্যবস্থা করা হয়েছে। আমার সকল প্রকার কার্যক্রম প্রায় সম্পন্ন করেছি। ঢাকাবাসীকে ঈদের দিনে পরিবার-পরিজন নিয়ে জাতীয় ঈদগাহে এসে জামাতে অংশ নেয়ার এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার আমন্ত্রণ জানাচ্ছি।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঈদের দিনে আমরা আশা করছি কোনো ধরনের বৃষ্টি হবে না। আবহাওয়া অধিদপ্তর থেকে সেরকম তথ্য পেয়েছি। তবে কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যেন জাতীয় ঈদগাহে সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠিত হয়, সেই ব্যবস্থা করা হয়েছে। দুর্ভোগ এড়াতে পুরো অংশ ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়েছে।

প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহে জামাতে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্যকিছু আনার সুযোগ নেই। এ বিষয়ে মেয়র তাপস বলেন, মুসল্লিরা জায়নামাজ ও ছাতা আনতে পারবেন। তবে দিয়াশলাইসহ আগুন জ্বালানোর কোনো সরঞ্জাম নিয়ে জামাতে প্রবেশ না করার অনুরোধ জানাচ্ছি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews