1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

রাজধানীর সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে এক শিশু এক নারীসহ পাঁচজন নিহত (ভিডিওসহ)

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

ঢাকা: রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত পাঁচজনের তিনজনই এক পরিবারের সদস্য। তারা বাড়ি ফিরতে ঘাটে এসেছিলেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সদরঘাট লঞ্চঘাটের ১১ নম্বর পল্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক পরিবারের তিনজন হলেন মো. বেলাল (২৫), মুক্তা (২৬) ও তাদের তিন বছরের মেয়ে শিশু মাইশা। তাদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। নিহত বাকি দুজন হলেন রিপন হাওলাদার (৩৮) ও রবিউল (১৯)।

এ তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা রেঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি জানান, পাঁচজনের মরদেহ মিডফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী জানান, নিহতরা সম্ভবত গন্তব্যে যাওয়ার জন্য লঞ্চের খোঁজ করছিলেন। এমন সময় তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে তাদের শরীরে লাগে। লঞ্চের রশি অনেক মোটা ও ভারী হওয়ায় জোরে আঘাত লাগে। এতে তারা প্রাণ হারান।

সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে এক পরিবারের তিনজনসহ ৫ জন নিহত 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews