1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

উড়োজাহাজে অন্তরঙ্গ মুহূর্ত অবস্থায়, অতঃপর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

ডেস্ক নিউজ:  উড়োজাহাজে এক কপোত কপোতীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। আকাশপথে ভ্রমণের সময় উড়োজাহাজের যাত্রীদের মৌলিক শিষ্টাচার মেনে চলা উচিত যাতে অন্য কাউকে বিব্রতকর অবস্থা বা বিরক্ত হতে না হয়। এমন নিয়মের তোয়াক্কা না করে প্রায়ই ফ্লাইটে কোন কোন যাত্রীর উদ্ভূত বা নৈতিকতা বিবর্জিত আচরণ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সম্প্রতি এক যাত্রী উড়োজাহাজে এক যুগলকে একে-অপরের জড়িয়ে ধরে থাকতে দেখে কিছুটা আতঙ্কিত ও বিব্রত হয়ে পড়েন। তিনি ওই যুগলের অন্তরঙ্গ ছবি ক্যামেরাবন্দি করেন।

 

একাধিক ছবিতে দেখা যায়, ওই যুগলকে উড়োজাহাজের সিটে পরস্পরকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে। সামাজিক মাধ্যমে প্রকাশের পরই ছবিগুলো ভাইরাল হয়। বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ‘এফএলইএ’ নামক এক্স অ্যাকাউন্ট ব্যবহারকারী আকাশপথে ভ্রমণের সময় ফ্লাইটের এমন কিছু ছবি দিয়েছেন, যাতে রীতিমতো চক্ষু ছানাবড়া হয়ে গেছে অন্যদের।

এসব ছবিতে দেখা যাচ্ছে, উড়োজাহাজের একটি তিন আসনের সারিতে লম্বালম্বিভাবে শুয়ে একে-অপরকে জড়িয়ে রয়েছেন তরুণ-তরুণী। মাঝের হ্যান্ডরেস্ট তুলে রীতিমতো একে অপরের জড়িয়ে বিশ্রাম নিচ্ছেন ওই যুগল। এমনকি দুজনের হাত পাশাপাশি লাগিয়ে ভালোবাসার চিহ্নও দেখাচ্ছেন তারা।

 

ছবির পোস্টে ওই এক্স-ব্যবহারকারী লিখেছেন, ‘চার ঘণ্টার ফ্লাইটে ওরা এইভাবেই ভ্রমণ করল, আমি এখনও বিশ্বাস করতে পারছি না!’

 

তবে ঠিক কোন ফ্লাইটে বা কবে এই ঘটনাটি ঘটেছে তার কিছুই খোলসা করা হয়নি পোস্টটিতে। এই ছবি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরগরম, আলোচনা-সমালোচনা চলেছে।

 

মন্তব্যে কেউ কেউ লিখেছেন, ‘এর জন্য কি অতিরিক্ত অর্থ দিতে হয়েছে?’ কেউ আবার লিখেছেন, ‘হোটেল পর্যন্ত যাওয়ার জন্য তো অপেক্ষা করতে হয়!’

অবশ্য কেউ আবার এতে দোষের কিছু দেখছেন না। তাদের মতে, ‘তারা অন্যকে বিরক্ত না করলে তো আপত্তির কিছু দেখছি না।’ বাস্তবিকই, অন্য কেউ এই ঘটনায় বিরক্ত হয়েছেন বলে ওই ব্যবহারকারী বলেননি। বরং তার ছবিতেই দেখা যাচ্ছে, পেছনের সারিতেই গভীর নিদ্রায় রয়েছেন এক নারী যাত্রী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews