1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসবে মঙ্গল শোভাযাত্রা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে বাংলা নববর্ষের (১লা বৈশাখ) বর্ষ বরণ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে।

রবিবার (১৪এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে আটিপাঁচদোনা স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়।

মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবূ রিয়াদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক। কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম বেদৌরা আলী শিমুল, মিরপুর কলেজ প্রভাষক ফারহানা আফরীন ইমু, সিরাজনগর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কফিল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম, আদি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম, নয়াবাজার কলেজের সহকারী অধ্যাপক মেহেবুব ফারুক , আবু নাসের প্রমূখ।

মঙ্গল শোভাযাত্রা টি স্কুল থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুল গেটে এসে শেষ হয়।

বাংলা নববর্ষ উপলক্ষে ভাওয়াল মনোহরিয়া মাঠে বৈশাখী মেলা ও সংগীতের আয়োজন করা হয়েছে।

A/p/c

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews