1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বাবার চড়ের আঘাতে শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ডেস্ক নিউজ: রাজধানীতে বাবার চড়ে জান্নাতুল নামে পাঁচ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে হাজারীবাগের বৌবাজার এলাকায় ঘটে এ ঘটনা। পরে মঙ্গলবার ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।

শিশুটির মামা রাহাত বলেন, ‘মেয়েটি ঠিকমতো খাওয়াদাওয়া করত না, মুখে খাবার নিয়ে বসে থাকত। সোমবার রাতে তাকে খাওয়ানোর সময় তার বাবা রেগে গিয়ে চড় মেরে বসেন। এ সময় পাশের দেয়ালের সঙ্গে মাথা ঠুকে গেলে শিশুটি অজ্ঞান হয়ে যায়।’

শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এক প্রতিবেশী শিল্পী বলেন, ‘সোমবার সন্ধ্যার পরপর মেয়ের বাবা আমাকে ডেকে বলেন, খালা একটু দেখেন তো, আপনার নাতিনরে (জান্নাতুল) মারছি, তার মা নাসিমাও হাত কাইটা ফেলছে।’

তিনি বলেন, ‘আমি বাসায় গিয়ে দেখি নাসিমার বাম হাতে কাটা, আর শিশুটি পরে আছে অচেতন অবস্থায়। পরে সঙ্গে সঙ্গে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানেই মঙ্গলবার ভোরে শিশুটির মৃত্যু হয়।’

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাদির শাহ বলেন, জান্নাতুল মাথায় গুরুতর আঘাত পেয়েছে। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews