1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দরিদ্র ভোজের আয়োজন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

আজ (৩০ মে) রোববার সকালে সংগঠনটি জিনজিরা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-আহবায়ক নাজিমউদ্দীন মাস্টার সহ থানা বিএনপির নেতারা। এসময় বক্তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ সকল নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান ।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর শাহনেওয়াজ, থানা যুবদলের সাবেক সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ ও থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আশ্রাফ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা।

পরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত কামনা করে দেশ ও জাতীর মঙ্গলে দোয়া করা হয়। পরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে সহস্রাধিক দরিদ্রের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews