1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বাংলাদেশের ৫ নাগরিককে ভারতে আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: ভারতের আসাম-মেঘালয় রাজ্যের সীমান্ত এলাকা থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। শনিবার (১৪ সেপ্টেম্বর) সীমান্তের দক্ষিণ মানকাচর জেলার মিরজুমলা রোডে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, এদিন রাতে বাংলাদেশ থেকে মেঘালয় রাজ্যের দালু বর্ডার হয়ে তারা ভারতে প্রবেশ করে। পরে টেম্পোতে করে মেঘালয় থেকে মানকাচর শহরের দিকে যাওয়ার সময় টেম্পোসহ ওই পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজন নারী ও দু’জন পুরুষ রয়েছেন।

আসাম-মেঘালয় সীমান্তে আটককৃত বাংলাদেশিরা হলেন, আকাশ হোসেন, সফিকুল মণ্ডল, সাবিনা আফতাম, শান্তা বেগম ও পিংকি আখতার। এদিকে অবৈধ অভিবাসন প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আসাম-মেঘালয় সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মানকাচার পুলিশ।

এই পাঁচ বাংলাদেশি নাগরিক ছাড়াও তাদের পরিবহনকারী টেম্পো চালককেও আটক করেছে পুলিশ। চালক আখিরুল ইসলাম মানকচর থানার পেসারকান্দি গ্রামের বাসিন্দা। দক্ষিণ সালমারা মানকাচর জেলার পুলিশ সুপার মানকাচর থানায় পৌঁছে আটককৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে জানা গেছে ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews