1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

অপহরণের ২৪ দিন পর ভাগিনা উদ্ধার মামা আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ৫ম শ্রেণী পড়ুয়া  ভাগিনা তুষারকে অপহরনের পর ২৪ দিন আটক রেখে ৩ লাখ ৫৭ হাজার টাকা বিকাশে নেয়ার পর পুনরায় টাকা নেয়ার সময় মামা শাহরিয়ার রহমানকে  আটক করেছে র‍্যাব ১০।
রবিবার বিকালে র‍্যাব ১০ এর সদর দপ্তরে এ তথ্য জানান স্কোয়াড্রন লিডার ও কোম্পানী কমান্ডার তারিকুল ইসলাম। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার সকালে রাজধানীর  কাপ্তান বাজার থেকে পুনরায় বিকাশে টাকা নেয়ার সময় হাতেনাতে আটক করেন।
আটক শাহরিয়ার শিশু তুষারের মায়ের আপন খালাত ভাই। গত ৫ সেপ্টেম্বর শিশু তুষার তার মায়ের সাথে নানা বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর বেড়াতে যায়। বেড়ানো অবস্থায় গত ১৯ সেপ্টম্বর চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করে মামা শাহরিয়ার তাকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার একটি ভাড়া বাসার ৫তলা ভবনের ৩য় তলায় আটক করে রাখে। পরে শিশুটির পরিবারের কাছে কিডনাপার নামক ইমো আইডি থেকে পর্যায়ক্রমে ৩ লাখ ৫৭ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়। সবশেষ রবিবার সকালে আবারও বিকাশের মাধ্যমে টাকা নেয়ার সময় মামা শাহরিয়ারকে আগে থেকে ওৎ পেতে থাকা র‍্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার দেখানো বাড়ি থেকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ার ভাড়া বাড়ি থেকে অক্ষত অবস্থায় শিশু তুষারকে উদ্ধার করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews