1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে গ্যাস লাইট তৈরি কারখানায় আগুন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা প্রহরীভিটা হাবিব ক্যান ইন্ডাস্ট্রিজ নামের একটি দিয়াশলাই প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছে। তবে রাত ৮টা পর্যন্ত কারখানার ভেতরে কিছু অংশে আগুন জ্বলতে দেখা গেছে। ভিতরে কেউ আটকা পড়েছে কিনা এবং ভিতরে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরূপণ করা সম্ভব হয়নি। সর্বশেষ ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনার পরে কাটার মেশিন দিয়ে কারখানার ছাদের উপর দিয়ে টিন কেটে ভেতরে প্রবেশে করে অভিযান চালায়।

 

প্রত্যক্ষদর্শী রিফাত আলম জানান, কারখানাটিতে মুনলাইট নামে দিয়াশলাই (গ্যাস লাইট) তৈরি করতো। কারখানাটিতে প্রায় দুই শতাধিক শ্রমিক কাজ করে। তবে আগুন লাগার আগেই বিকাল পাঁচটার দিকে কারখানাটির ছুটি হয়ে যায়। দু একজন ছাড়া সবাই বেরিয়ে গেছে। তাই বড় ধরনের হতাহতের ঘটনা ঘটার সম্ভাবনা নেই।

ভিডিও দেখতে ক্লিক করুন 

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছে বর্তমানে ভেতরে উদ্ধার কাজ চলছে। ভিতরে কেউ আটকা পড়েছে কিনা ও আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews