1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে পৃথক অভিযানে বিদেশী মদ ও গাঁজাসহ আটক ৮

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ ও গাঁজাসহ পৃথক অভিযানে আট জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার ভোর রাতে পিকাপে করে পরিবহনের সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোনাখোলা এলাকা থেকে ৯৮ বোতল বিদেশি মদসহ রুবেল (২১), আজাদ (২৭) ও জাহিদুল ইসলাম (২৫) নামের তিনজন ও শনিবার মধ্যরাতে রাজধানীর তাতিবাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (২৬), খোরশেদ আলম (৫৪), মো. ওসমান গণি (৫৩), জুয়েল (৪৩) ও ইব্রাহিম (১৯) নামের ৫জনকে আটক করেছে র‌্যাব—১০।

র‌্যাব—১০ সদর দপ্তর থেকে সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে পিকাপে করে পরিবহনের সময় ১৫ লক্ষ টাকা মূল্যমানের ৫০ কেজি গাঁজা সহ তাদেরকে আটক করা হয়েছ।

আটককৃতরা পেশাদার মাদক কারবারী। এ ঘটনায় একটি পিকআপ জব্দ করা হয়েছে। অপরদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ৯৮ বোতল বিদেশী মদসহ আটক ৩জন পিকাপ এর হেল্পার ড্র্রাইভার। মাদকের মূল চালানের মালিক কে ধরতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews