1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বেপরোয়া অটোরিকশা কেড়ে নিল শিশু শিক্ষার্থীর প্রাণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় ফাতেমা (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত ফাতেমা কেরানীগঞ্জ মডেল থানাধীন রামেরকান্দা এলাকার বাদশা মিয়ার মেয়ে ও স্থানীয় রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে তার নিজ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান বলেন, সকালে বিদ্যালয়ে সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বেপরোয়া অটোরিকশা ফাতেমাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশা চালক আব্দুর রশিদ (২৮)কে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।এঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews