1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পি,এ) আব্দুল মতিন হাওলাদারকে (৫৫) আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আব্দুল মতিন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাকাকাটা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি ওবায়দুল কাদের এর ব্যক্তিগত সহকারির পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

রবিবার (১০ নভেম্বর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের মমতাজ মহল থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গতকাল বিকেল পাঁচটায় আব্দুল মতিন নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সার্ভেল্যান্স টিমের মাধ্যমে বাড়ি ঘিরে রাখা হয়। পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত করে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ ই আগস্ট সরকার পতনের পর থেকেই আব্দুল মতিন আত্মগোপনে ছিল। তাকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত জানানো যাচ্ছে না। পরবর্তিতে প্রেস বিফ্রিয়ের মাধ্যমে জানানো হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews