1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

একমাত্র সন্তানকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছেন নয়নের মা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: গত রাতে সচিবালয়ে লাগা আগুন নেভাতে গিয়ে নিহত সোহানুর জামান নয়নের বাড়িতে চলছে শোকের মাতম। সন্তানের মৃত্যুতে আহাজারি করতে করতে মূর্ছা যাচ্ছেন মা নার্গিস বেগম। বুক চাপড়াতে চাপড়াতে বলছিলেন ‘আমার বাবা দুনিয়াত কেউ নাই, আমার একটাই ছেলে’। এমন মর্মান্তিক মৃত্যুতে অশ্রু ধরে রাখতে পারছেন না নয়নের সহকর্মীরাও।

নিহত সোহানুর জামান নয়ন (২৪) রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপড়িয়া গ্রামের কৃষক আখতারুজ্জামানের ছেলে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। সংযুক্ত ছিলেন তেজগাঁও ফায়ার স্টেশনে।

জানা গেছে, বাবা-মায়ের একমাত্র ছেলে নয়ন গতকাল রাতে সহকর্মীদের সাথে রাতের খাবার খেয়ে ভলিবল খেলছিলেন, এমন সময় বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। দলবল নিয়ে ছুটে যান সচিবালয়ে লাগা আগুন নেভাতে। কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে বেরিকেড না দেয়ায় সেই সড়ক দিয়ে ট্রাক ঢুকে পড়ায় এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে ময়নাতদন্ত শেষে সোয়ানুর জামান নয়নের মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বঙ্গবাজার সদর দফতরে নিয়ে যাওয়া হয়। গ্রামের বাড়িতে চলছে দাফনের প্রস্তুতি।

এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক বিচারের দাবি জানিয়েছে নয়নের স্বজনরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews