1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

হিমশিম রাজশাহী হাসপাতাল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১

করোনা চিকিৎসায় হিমশিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিট। নতুন করে আরো একটি ওয়ার্ড চালু করার পরও ধারণক্ষমতার চেয়ে বেশি রোগীকে সেবা দিতে হচ্ছে। রোগীর অব্যাহত চাপ সামাল দিতে মঙ্গলবার নতুন একটি ইউনিট চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে শয্যা দ্বিগুণের বেশি হলেও পরিস্থিতির তেমন উন্নতি ঘটেনি। রোগীর চাপ এত বেশি যে শয্যা বাড়ানোর পরেও অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে অবস্থান করতে হচ্ছে।

হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, সোমবার পর্যন্ত হাসপাতালে ১৩৫টি শয্যা ছিল। রোগীর চাপ দেখে মঙ্গলবার আরেকটি ওয়ার্ড চালু করা হয়। এখন কোভিড ইউনিটে মোট শয্যা ২৬৪টি। সেখানে রোগী ভর্তি করা হয়েছে ২৭৭ জন। অন্য রোগীরা মেঝেতে আছেন। ২৭৭ জনের মধ্যে ১৭ জনকে আইসিইউতে রাখা হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনকে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর আগের দিন ভর্তি করা হয় ৩৩ জনকে। তাদের ১৭ জন রাজশাহীর আর চাঁপাইনবাবগঞ্জের নয় জন। অন্যরা নওগাঁ, নাটোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গার। একই সময় ১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানান তিনি।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে মঙ্গলবার রাজশাহীর ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা করে ১৯৯ পজেটিভ পাওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন সময় কোভিড ইউনিটে মারা গেছেন আরও আটজন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে দেখা যাচ্ছে, আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৫ শতাংশ পয়েন্ট কমে মঙ্গলবার রাজশাহী জেলায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৬২ শতাংশ। সোমবার ছিল ৪৫ দশমিক ০৭ শতাংশ, রোববার ৪১ দশমিক ২৯ শতাংশ, শনিবার ৫০ দশমিক ২৭ শতাংশ, শুক্রবার ৪৯ দশমিক ৪৩ শতাংশ, বৃহস্পতিবার ৪২ দশমিক ২৮ শতাংশ।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews