1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

চাঁদ দেখা গেছে সৌদি আরবে, রোববার ঈদ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নিউজ ডেস্ক: সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে। ফলে আগামী ৩০ মার্চ সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এর আগে গতকাল শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট মুসল্লিদের খালি চোখে চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদে দেখা যাওয়ায় এ বছর দেশটিতে ২৯টি রমজান পালিত হল।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় একাধিক স্থানে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে পবিত্র রমজান মাস শেষ হলো।

এদিকে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews