1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা)  : ঢাকার কেরানীগঞ্জে জুনায়েদ হোসেন (১৬) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহত জুনায়েদ বাস্তা ইউনিয়নের রাজাবাড়ি এলাকার মনির হোসেন ওরফে মনু মিয়ার ছেলে। সে স্থানীয় শেখ মেটাল নামে একটি কারখানায় কর্মরত ছিল।

রবিবার (৪ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, জুনায়েদ প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে গিয়ে রাত এগারোটার দিকে বাড়িতে ফিরে। গতকাল বাসায় ফেরার পথে ইউনিয়ন পরিষদের কাছে তার বাড়ির সামনে পৌঁছালে কে বা কারা গলা কেটে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত সংগ্রহ করেছে। আশা করি খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করে হত্যার কারন উদঘাটন করতে পারব।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews